ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাসুদের ইন্তেকালঃ জানাযা ও দাফন সম্পন্ন

#
news image

চট্টগ্রামের ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের ফটিকছড়ি প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ মাসুদ (৪০) ইন্তেকাল করেছেন।
৩০জুলাই বুধবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
 
৩১ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টায় ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে হাজার হাজার মানুষের অংশ গ্রহনে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায়  ইমামতি করেন তাঁরই চাচা অধ্যক্ষ মাওলানা সাইয়েদ মোহাম্মদ আবু নোমান। পরে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজে অংশ নেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী, ফটিকছড়ি থানার ওসি মো. নুর আহমদ, ভূজপুর ও নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ফটিকছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সকল সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।তার মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
 
সাংবাদিক মাসুদের ইন্তেকালে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফটিকছড়ি প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
 
সাংবাদিক সৈয়দ মোঃ মাসুদ ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও শিক্ষানুরাগী ব্যক্তি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ফটিকছড়ির গুলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বৎসর।মৃত্যুকালে তিনি মা,স্ত্রী,২ শিশু কন্যা ও ১ শিশু পুত্র এবং ১ বোন,৩ ভাইসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে যান।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

০১ আগস্ট, ২০২৫,  3:41 AM