ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

নোয়াখালী'র কোম্পানীগঞ্জে বাসাপ'র  বৃক্ষরোপণ কর্মসূচি পালন

#
news image

প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষ সৃজনে সামিল হউন' এই স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে  বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ)  কোম্পানীগঞ্জ উপজেলা শাখা।
 
শুক্রবার  (১ আগস্ট)বিকেলে চরকাঁকড়া ইউনিয়নে ২ নাম্বার ওয়ার্ড ব্যাপারী স্কুল সংলগ্ন, হাজী আজিজুল হক পঞ্চায়েত নতুন সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সাংবাদিকগণ  বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ)এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এএইচএম মান্নান মুন্না। 
 
প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ)এর কোম্পানীগঞ্জ উপজেলা শাখা'র  আয়োজনে বৃক্ষরোপণের পাশাপাশি জনসাধারণের মাঝে নানান প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।সাংবাদিকগণ  অনুষ্ঠানে পৃথিবীকে সুশোভন ও বাসযোগ্য করে গড়ে তুলতে বৃক্ষের অবদান আলোকপাত করেন।পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ুর প্রভাব নিয়ন্ত্রণে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
 
বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) এর কোম্পানীগঞ্জ উপজেলা শাখা'র সভাপতি মোহাম্মদ উল্যা মিরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন- নোয়াখালীর  সিনিয়র সাংবাদিক  এহসানুল আলম খসরু, বিশেষ অতিথি  হিসেবে  উপস্থিত ছিলেন বাসাপ কেন্দ্রীয়  কমিটির কোষাধ্যক্ষ   মেছবাহ উদ্দীন, সাংবাদিক অজয় কুমার আচার্য, সাংবাদিক সঞ্চয়  ভৌমিক , সাংবাদিক বিমল মজুমদার , সাংবাদিক শাকিল আহমেদ , সাংবাদিক শাহাদাত হোসেন , সাংবাদিক ইমাম হোসেন খাঁন,মানবাধিকার কর্মী শামীম সিরাজ,  ও কোম্পানীগঞ্জ উপজেলার অন্যান্য সাংবাদিকরা।
 
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, পরিবেশ সুরক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। এসময় তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে সকলকে সামিল হবার আহবান জানান। জেলায় বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) আগামীতেও  সাংবাদিক সংগঠনকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে বলেও আশাব্যক্ত করেন তিনি। 
 
অন্যান্য নেতৃবৃন্দ বলেন, ফল, কাঠ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ সরবরাহ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়। এছাড়াও, বৃক্ষরোপণ প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করে তাই প্রত্যেক বাড়ীতে একটা করে গাছ রোপণ করুন।

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

০১ আগস্ট, ২০২৫,  10:56 PM