ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে তিতাস গ্যাসের ভুয়া কর্মকর্তা সেজে চাঁদাবাজি, নারীসহ গ্রেপ্তার ২ চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ

জুলাই শহীদদের স্মরণে শাবিপ্রবিতে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন

#
news image

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘রেইজ ফর জাস্টিস ম্যারাথন’।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক সচেতনতা বিষয়ক সংগঠন ‘ভয়েস ফর জাস্টিস’র উদ্যোগে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। 

আজ শুক্রবার সকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে এ প্রতীকী ম্যারাথনের যাত্রা শুরু হয়।

ম্যারাথন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য মোট তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২১ দশমিক ১ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ৫ কিলোমিটারের দৌড়। 

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন।  

এছাড়াও ফুড ইন্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক, অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.  আলামিন, জিইবি বিভাগের ড. আবুল কালাম আজাদ, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আলী ওয়াক্কাস ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়াসহ বিভিন্ন বিভাগের অধ্যাপক ও শিক্ষার্থী ও জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সদস্যরা।

সংগঠনটির সভাপতি মোমিনুর রশিদ শুভ বলেন, ‘নতুন বাংলাদেশর গড়ার লক্ষ্যে জুলাই আন্দোলনে হাজারো লোক শহীদ হয়েছেন। তাই জুলাই কেবল শোক নয়, এটি প্রতিবাদ, প্রতিরোধ ও স্বপ্ন দেখার সাহসের মাস। 

এই ম্যারাথন ন্যায়বিচার, মানবিকতা ও গণতন্ত্রের পক্ষে আমাদের অবস্থান তুলে ধরেছে।’

নিজস্ব প্রতিবেদক :

০১ আগস্ট, ২০২৫,  11:48 PM