ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নির্মাণ শ্রমিকের মৃত্যুতে জাবি ভিসির শোক, তদন্ত কমিটি গঠন

#
news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান নির্মাণ শ্রমিক মো. আরিফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অধীনে নির্মাণাধীন গ্রন্থাগার ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন আরিফুল।

আজ এক শোকবার্তায় উপাচার্য শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

নিহতের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে, জাবিতে জুলাই-আগস্টের সকল অনুষ্ঠানের সময় মসজিদ এবং অন্যান্য উপাসনালয়ে নিহতের জন্য বিশেষ দোয়ার পাশাপাশি এক মিনিট নীরবতা পালন করা হবে।

জরুরি বৈঠকের পর বিশ্ববিদ্যালয় ঘটনা তদন্তে এবং নির্মাণে স্থগিতাদেশ উপেক্ষা করে শ্রমিকরা কেন সেখানে উপস্থিত ছিল তা খতিয়ে দেখতে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। ওই কমিটিকে পাঁচ কার্য দিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তে কারো নির্মাণ স্থগিতাদেশ লঙ্ঘনের প্রমাণ পেলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। নিহতের পরিবারকে যথোপযুক্ত অর্থনৈতিক ক্ষতিপূরণ এবং অন্যান্য সহায়তাও দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক :

০২ আগস্ট, ২০২৫,  7:46 PM