ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নীলফামারীতে তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপরে

#
news image

জেলায় উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে।

আজ রোববার বেলা ১২টায় দেশের বৃহৎ সেচ প্রকল্প ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েণ্টে নদীর পানি বিপদসীমার পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে আজ সকাল ছয়টায় ডালিয়ায় তিস্তা ব্যরাজ পয়েণ্টে নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার দুই সেন্টিমিটার নিচ প্রবাহিত হয়। সকাল ৯ টায় আরও বেড়ে বিপদসীমা ছুঁয়ে প্রবাহিত হয়ে বেলা ১২টায় বিপদসীমা অতিক্রম করে পাঁচ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

গতকাল শনিবার সেখানে নদীর পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল। ওই পয়েণ্টে নদীর পানি বিপদসীমা ৫২ দশমিক ১৫ মিটার। চলতি বর্ষায় এ নিয়ে দুই দফায় তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে। এর আগে গত ২৯ জুলাই রাতে তিস্তার পানি বিপদসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। যা টানা ১২ ঘন্টা পর্যন্ত বিদ্যমান ছিল। নদীর পানি বিপদসীমা অতিক্রম করার বিষয়টি নিশ্চিত করেছেন, ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নদী অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি প্রবেশের খবর পাওয়া গেছে। এসব এলাকায় বন্যার আশঙ্কায় রয়েছে এলাকাবাসী।

নিজস্ব প্রতিবেদক :

০৩ আগস্ট, ২০২৫,  7:43 PM