ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে সিরাজগঞ্জে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

#
news image

সিরাজগঞ্জে ২৪ জুলাই-আগস্ট বিপ্লবের সময় শহীদ রঞ্জু, লতিফ, সুমন, আলিম, রশীদসহ সকল নিহত ও আহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৪ আগস্ট) বাদ জোহর শহরের বড় বাজার জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শহীদদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মেয়র এ্যাডভোকেট মোকাদ্দেস আলী। তিনি বলেন, ২৪ জুলাই-আগস্ট বিপ্লব ছিল এই দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার এক সাহসী প্রয়াস। শহীদরা তাদের প্রাণ দিয়ে প্রমাণ করে গেছেন যে, দেশ ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করাও একটি মহান দায়িত্ব।

এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। তিনি বলেন, আজকের এই দোয়া মাহফিল শুধু শহীদদের জন্য মাগফিরাতের আবেদন নয়, বরং একটি সংকল্প আমরা তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবো। আন্দোলনের এই চেতনাকে বুকে ধারণ করে আমাদের পথ চলতে হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস শফিউল আলম ডলার, জেলা বিএনপির নির্বাহী সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, পৌর জাসাস নেতা সাইফুল ইসলাম ও কামরুজ্জামান সোহাগ, যুবনেতা সাইফুল ইসলাম বাবু, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ।

বিশেষ মোনাজাতে অংশগ্রহণকারীরা শহীদদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপির দুই সাবেক সংসদ সদস্য সিরাজগঞ্জ-২ আসনের মরহুম মির্জা মোরাদুজ্জামান এবং সিরাজগঞ্জ-৩ আসনের মরহুম আব্দুল মান্নান তালুকদারের জন্য দোয়া করেন। মোনাজাত পরিচালনা করেন মেছুয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তরিকুল ইসলাম।

অনুষ্ঠান শেষে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক সংকট, মানবাধিকার লঙ্ঘন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন এবং শহীদদের স্মৃতিকে শক্তি হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।

খন্দকার মোহাম্মাদ আলী, রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফ :

০৪ আগস্ট, ২০২৫,  8:18 PM