ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘রক্তাক্ত মুন্সিগঞ্জ দিবস’

#
news image

২০২৪ সালের ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আন্দোলনের দিনটিকে স্মরণীয় করে রাখতে আজ জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘রক্তাক্ত মুন্সিগঞ্জ দিবস’।
সকালে উত্তর ইসলামপুর কবরস্থানে পাশাপাশি শায়িত ৩ শহীদের কবরের সামনে দাড়িয়ে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।
বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে ‘রক্তাক্ত মুন্সিগঞ্জ’ শীর্ষক আলোচনা সভা। দুপুর আড়াইটায় বৃক্ষ মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। রেমিট্যান্স যোদ্ধা সংক্রান্ত সভা হবে দুপুর ৩ টায়। ‘জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা হবে বিকাল ৪ টায়। সন্ধ্যা সাড়ে ৬টায় আলোকচিত্র প্রদর্শনী, ডকুমেন্টারি প্রদর্শন ও মঞ্চনাটক ‘নির্যাস’ মঞ্চস্থ হবে শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে।
প্রসঙ্গত; ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে শহরের উত্তর ইসলামপুর এলাকার ৩ জন নিহত হন। এছাড়া ১৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকার বিভিন্ন জায়গায় নিহত হন আরও ১৩ জন।
মুন্সিগঞ্জে ৪ আগস্টে নিহতরা হলেন- আলী আকবর মোল্লার পুত্র শ্রমিক সজল মোল্লা (৩১), মতিন ফরাজীর পুত্র শ্রমিক রিয়াজুল ফরাজী (৩৮) ও সিরাজ সরদারের পুত্র শ্রমিক নুর মোহাম্মদ ওরফে ডিপজল (২২)।
গত ১৯ জুলাই গণঅভ্যুত্থানে ৩ শহিদ স্মরণে উত্তর ইসলামপুর এলাকায় ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ’ কার্যক্রম শুরু হয়। এরপর ২৭ জুলাই শহীদদের স্মরণে শহরের লিচুতলা এলাকায় ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

আবুল কাশেম, মুন্সীগঞ্জ প্রতিনিধি :

০৪ আগস্ট, ২০২৫,  8:33 PM