ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিআরটিএ পিরোজপুরে গণশুনানি অনুষ্ঠিত

#
news image

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পিরোজপুর সার্কেলের উদ্যোগে এক গণশুনানির আয়োজন করা হয়। সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে বিআরটিএ পিরোজপুর কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিএ পিরোজপুরের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোবারক হোসেন এবং সঞ্চালনায় ছিলেন মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ আহমেদ রাজিব, সাধারণ সম্পাদক ফরিদ শেখ, সার্জেন্ট খাইরুল ইসলামসহ পরিবহন মালিক-চালক প্রতিনিধি ও সেবাগ্রহীতা সাধারণ জনগণ।

সভাপতির বক্তব্যে মোবারক হোসেন বলেন, “আপনারা আপনাদের সমস্যাগুলো আমাদের কাছে তুলে ধরবেন, কারণ আমাদের দায়িত্ব হলো সেসব সমস্যা সমাধান করা ও সেবাকে আরও সহজ ও গ্রাহকবান্ধব করা।” তিনি আরও জানান, বিআরটিএ-র আওতায় রেজিস্ট্রেশন, মালিকানা বদলি, ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়ন ও পরীক্ষা গ্রহণসহ মোটরযান সংক্রান্ত সকল সেবা নিয়মিতভাবে পিরোজপুর অফিস থেকে প্রদান করা হচ্ছে।

গণশুনানিতে অংশগ্রহণকারীরা বিআরটিএ’র বিভিন্ন সেবা নিয়ে তাঁদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন। এতে সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধির আশ্বাস দেন কর্মকর্তারা। বক্তারা সড়ক নিরাপত্তা ও যানবাহন চলাচলের নিয়ম-কানুন সম্পর্কেও সচেতনতামূলক আলোচনা করেন।

পিরোজপুর প্রতিনিধি :

০৪ আগস্ট, ২০২৫,  9:06 PM