ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের গৃহীত কর্মসূচি 

#
news image

জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের শ্রদ্ধা এবং সরকারের সিদ্ধান্তের প্রতি সংহতি প্রকাশ করে আজ ০৫ আগস্ট ২০২৫ খ্রি. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী এর আয়োজনে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালন করা হয়। এ উপলক্ষ্যে সকাল ০৯.০০ টায় রাজশাহী শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ, সি এন্ড বি মোড়, রাজশাহীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ কমিটির আহবায়ক রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) জনাব মো. ইব্রাহিম হোসেন। আরও বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ এর তাৎপর্য তুলে ধরে সমাপনী বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম। 

পরে বাদ আসর রাজশাহী শিক্ষা বোর্ড জামে মসজিদে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষ্যে সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শিক্ষা বোর্ড জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাশেম মো: রহমাতুল্লাহ।

নিজস্ব প্রতিবেদক :

০৫ আগস্ট, ২০২৫,  7:13 PM