ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

পঞ্চগড়ে শহীদ সাগরের সমাধীস্থলে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

#
news image

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষ্যে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট ইউনিয়নে শহীদ সাগরের সমাধীস্থলে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পন ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (৫ আগস্ট) টুনিরহাট ইউনিয়ন পরিষদের আয়োজনে জেলার সদর উপজেলার টুনিরহাট ইউনিয়নের নায়েকপাড়া গ্রামে শহীদ সাগরের সমাধীস্থলে এই শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।

এসময় পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, সহকারী কমিশনা(ভূমি) মোহন মিনজি, টুনিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, পঞ্চগড় সদর উপজেলা জামায়াতে আমীর শফিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। 

এর আগে জেলার পাঁচ শহীদের নাম ও ছবি সম্বলিত নির্মাণাধীন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। সকাল ৯ টায় জেলা প্রশাসন, পুলিশ সুপার কার্যালয়, জেলা বিএনপি ও সহযোগী সংগঠন, জুলাই যোদ্ধা এসোসিয়েশনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এছাড়া গণঅভ্যুত্থানে দেবীগঞ্জ ও বোদা উপজেলায় শহীদের কবরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিবসটিতে পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় শহীদ স্মৃতিভবন উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী। পরে জেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত হয় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সম্মিলন এবং আলোচনা সভা।

এরপর দিবসটি পালনে বিকেলে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট এবং সন্ধ্যায় জুলাই অভ্যুত্থান দিবসের বিজয় উদযাপন কনসার্ট এর আয়োজন করা হয়েছে।

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি :

০৫ আগস্ট, ২০২৫,  7:59 PM