ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রাথমিকের বৃত্তির প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ

#
news image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে। পাঁচটি বিষয়ে মোট ৪শ’ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষার সময় থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (নেপ) সোমবার এক চিঠিতে এসব তথ্য জানায়।

চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষার ২০২৫ সালের প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে। নতুন নিয়মাবলী সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা হবে পাঁচটি বিষয়ের ওপর। এর মধ্যে তিনটি বিষয়ের প্রতিটিতে ১০০ নম্বর করে এবং দুটি বিষয় একত্রে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।

এতে আরো বলা হয়েছে, বাংলা, ইংরেজি ও প্রাথমিক গণিত-এই তিনটি বিষয়ের ওপর ১০০ নম্বর করে প্রশ্নপত্রে পরীক্ষা হবে। আর প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়-এই দুটি বিষয়ের ওপর ৫০ নম্বর করে, মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। 

পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা ৩০ মিনিট। প্রশ্নপত্রে ডোমেইনভিত্তিক জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতাভিত্তিক প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে।

নিজস্ব প্রতিবেদক :

০৬ আগস্ট, ২০২৫,  9:54 AM