ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

#
news image

গরুর পানি খাওয়ার জন্য বৈদ্যুতিক মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

শুক্রবার সকাল ১১টার দিকে খোকসার উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের মুকশিদপুর গ্রামে নিজের বাড়িতে সাজেদা (৫৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন। তিনি এই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।

স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেঁচে যাওয়া স্বামী মান্নানকে বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট বৃদ্ধা সাজেদাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ওই নিহত নারীর ডান হাতের বাহুর নিচে কয়েক ইঞ্চি লম্বা পোড়া ক্ষত রয়েছে।    

নিহতের নাতি ছেলে তরুন জানান, সকালে নিজের বাড়ির গোয়াল ঘরে গরুর খাবারের পানি দেওয়া জন্য তিনি মটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যান।

খবর পেয়ে তার স্বামী মান্নান মাঠের কাজ ফেলে দৌড়ে এসে স্ত্রীকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে দূরে পরে যান। তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা বাড়ির মেইন সুইচ বন্ধ করে বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। ঘটনা স্থলেই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলেও তিনি মনে করেন।

নিহত বৃদ্ধার একমাত্র ছেলে রইচ উদ্দিন উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় মায়ের জন্য বিলাপ করছিলেন। তিনি জানান, মায়ের মৃত্যুর খবর পাওয়ার কয়েক মিনিট আগে তার সাথে মায়ের মুঠো ফোনে কথা হয়েছে। তিনি আরও জানান, তার বাবা মা দুজনেই গড়াই নদীর চর এলাকার বাড়িতে থাকতেন। কিন্তু সব সময় তার মার সাথে মুঠো ফোনে যোগাযোগ রাখতেন। তিনি জানান মটরের সুইচ দিতে গিয়ে তার মায়ের মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবির হোসেন সোহাগ জানান, বিদ্যুৎস্পৃষ্ট বৃদ্ধা সাজেদাকে মৃত অবস্থায় জরুরী বিভাগে আনা হয়। তার ডন হাতের বাহুর নিজে বেশ খানিকটা পোড়া ক্ষত রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে জানানো হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি :

০৯ আগস্ট, ২০২৫,  4:20 AM