ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাসযোগ্য নগর গড়তে ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি : ডিএনসিসি প্রশাসক

#
news image

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, একটি ন্যায্য ও বাসযোগ্য শহর গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। দলমত নির্বিশেষে সবাই একসঙ্গে কাজ করলে ঢাকাকে একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য নগরে রূপ দেওয়া সম্ভব।

আজ রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত ‘রান ফর ফেয়ার সিটি’ ম্যারাথনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বেসরকারি সংস্থা ব্রাইটার্স ও ডিএনসিসির যৌথ আয়োজনে ৫ শতাধিক তরুণ এ ম্যারাথনে অংশগ্রহণ করেন। ইভেন্টটির মাধ্যমে তরুণদের মাঝে ন্যায়ভিত্তিক, মানবিক ও পরিবেশবান্ধব নগর গঠনের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

প্রশাসক এজাজ বলেন, ‘ন্যায্য নগর গঠনে তরুণদের কার্যকর অংশগ্রহণ অত্যন্ত জরুরি। একটি বাসযোগ্য, পরিবেশবান্ধব ও মানবিক শহর গঠনে তরুণদের সক্রিয় ভূমিকা অপরিহার্য।’ 

তিনি জানান, পরিবেশগত ন্যায্যতা, পাবলিক স্পেস বৃদ্ধি এবং গ্রিন স্পেস সম্প্রসারণে ডিএনসিসি ইতোমধ্যে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে।

‘রান ফর ফেয়ার সিটি’ আয়োজনে ৫ কিলোমিটার ও সাড়ে ৭ কিলোমিটার দু’টি বিভাগে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি রেজিস্ট্রেশনের বিপরীতে একটি করে গাছ লাগানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। যা নগর সবুজায়নের প্রতীক হিসেবে তুলে ধরা হয়।

আয়োজক সংস্থা ব্রাইটার্স-এর পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগ তরুণদের মধ্যে নাগরিক দায়িত্ববোধ, নগর পরিকল্পনায় অংশগ্রহণ এবং ন্যায্যতার ধারণা জাগিয়ে তুলবে। তরুণ প্রজন্মই পারে এমন একটি ঢাকা গড়তে, যেখানে মর্যাদা, ন্যায় ও পরিবেশের সমতা নিশ্চিত থাকবে।

নিজস্ব প্রতিবেদক :

০৯ আগস্ট, ২০২৫,  5:00 AM