ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

ভূমি দস্যু সন্ত্রাসী যুবলীগ নেতা শামীম মোল্লার শাস্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

#
news image

ভূমি দস্যু সন্ত্রাসী যুবলীগ নেতা শামীম মোল্লার শাস্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের উৎকুল বাজারে এই কর্মসূচি পালন করেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, যুবলীগের প্রভাব খাটিয়ে শামীম মোল্লা ও তার পিতা সাইদ মোল্লা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি দখল করে মৎসঘের, দোকান ঘর নির্মান করে আসছে। কেউ প্রতিবাদ করলেই তারা হামলা, মামলার ভয়দেখিয়ে এলাকায় ত্রাসসৃষ্টি করে। সে সৈরাচার সরকারের যুব সংগঠনের জেলা সভাপতি ও বিনা ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনের ভয় দেখিয়ে এলাকার সাধারন মানুষদের জিম্মি করে রেখেছিল। যুবলীগ নেতা শামীম গত রাতে ছাত্রলীগ, যুবলিগের ২০-২৫ জন সন্ত্রাসী নিয়ে এলাকায় এসে আমাদের উপর হামলার করে।
মানববন্ধনে বক্তৃতা করেন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শিরিন বকুল, ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার শেখ, ভুক্তভোগী শামীম হাওলাদার প্রমূখ।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শিরিন বকুল বলেন, বিভিন্ন সময় সরকারি আমিন এনে জমি মেপে সঠিক সিদ্ধান্ত দিলেও সাঈদ মোল্লা ও তার পরিবার তা মেনে নেয় না। বরং সালিশের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তারা শালিশকারীদের হুমকি দেয়। আমাদের এলাকাকে অশান্ত করার চেষ্টা চলছে। 
মানববন্ধনে বক্তারা আইন প্রয়োগ কারি সংস্থার কাছে দ্রুত আওয়ামীলীগের দোসর যুবলীগ নেতা শামীম মোল্লা ও সাইদ মোল্লার গ্রেফতার দাবি করে।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

১০ আগস্ট, ২০২৫,  12:28 AM