ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

চাঁদপুরে জমি দখল নিয়ে হামলা, প্রাণনাশের হুমকিতে আতঙ্কিত পরিবার

#
news image

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জমি দখল নিয়ে প্রতিবেশীর হামলায় মা-ছেলেসহ তিনজন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের মধ্য টরকী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

আহত আবুল খায়ের (৪০) জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী লিয়াকত আলী (৪৮), তার স্ত্রী গোল বাহার (৪১), ছেলে মো. জাহিদ (২২) ও মো. সোহাগ (২৫)সহ কয়েকজনের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছে।  স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও বিবাদীরা রায় মানেনি।স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরও প্রকাশ্যে হুমকি ধামকি দিয়েছেন তারা।

"সেদিন হঠাৎ তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের জমিতে ঢুকে পড়ে। আমি, আমার মা দেলোয়ারা বেগম এবং ভাই বাধা দিলে তারা অকথ্য ভাষায় গালাগাল করে, তারপর লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। আমাদের শরীরে নীলাফোলা জখম হয়” বলে অভিযোগ করেন আবুল খায়ের।

তিনি আরও বলেন, “মারধরের সময় তারা হুমকি দেয় জমি দখলে বাধা দিলে আমাদের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেবে, এমনকি প্রাণে মেরে লাশ গুম করে ফেলবে। এমন হুমকিতে আমরা আতঙ্কে আছি।” চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা আরও জোরালোভাবে হামলা করে।এমত অবস্থায় আহতরা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে আবুল খায়ের থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরবর্তীতে মতলব উত্তর থানা তদন্ত পূর্বক ডায়রিটি মামালা হিসেবে গ্রহন করে কোর্টে প্রেরণ করেছেন।

https://youtu.be/s1VO5DFmB38

চাঁদপুর প্রতিনিধি :

১১ আগস্ট, ২০২৫,  7:40 PM