ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

সরিষাবাড়ী পৌরসভার রাস্তাজুড়ে ময়লা ও নির্মাণসামগ্রী রাখায় জনসাধারণের দুর্ভোগ চরমে

#
news image

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ও নির্মাণসামগ্রী রাখায় চলাচলরত জনসাধারন চরম দুর্ভোগে পড়েছে। চলাচলের প্রধান সড়কগুলোতে যানজটের পাশাপাশি স্থানীয়দের দৈনন্দিন যাতায়াতও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
গতকাল শনিবার বিকেলে সরিষাবাড়ী পৌর সভার আরামনগর বাজার আহলে হাদীস মসজিদের পার্শ্বে নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের দুর্গন্ধের যন্ত্রণায় নাক চেপে চলাচল বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতা-বিক্রেতাদেরও একই দুর্ভোগ পোহাতে দেখা গেছে। 
অন্যদিকে, পৌর সভার আরামনগর বাজার প্রধান সড়কে , সিমলা বাজার আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয় রোড় ও শিমলা বাজার বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন সড়কে মাটি, ইট ও খোয়া ফেলে রাখায় সড়ক সংকুচিত হয়ে পড়েছে। এতে যানবাহন ও পথচারীদের চলাচল কষ্টসাধ্য হয়ে উঠছে।
পথচারী ব্যাবসায়ী সাইফুল ইসলাম রঞ্জু , হাফিজুর রহমান, ইসমাইল হোসেন, লিটন মিয়া জানান, পৌর কর্তৃপক্ষের কোনো তদারকি না থাকায় অসচেতন ব্যক্তি ও ব্যবসায়ীরা যত্রতত্র নির্মাণসামগ্রী ও রাস্তায় আবর্জনা ফেলছেন। ফলে বাজার এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি যানজটও নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। আমরা এর প্রতিকার চাই। 
এ বিষয়ে পৌরবাসী ও সচেতন মহল পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

১৭ আগস্ট, ২০২৫,  12:12 AM