ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

ফটিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

#
news image

চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য, বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের মহাধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।
 
শনিবার (১৬ আগস্ট) শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মদিন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
 
সকাল সাড়ে ১১টায় ফটিকছড়ি সরকারি কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিবিরহাট বাজার প্রদক্ষিণ করে। এ সময় উপজেলা সদরের প্রধান সড়কগুলো উৎসবমুখর হয়ে ওঠে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো মানুষ শোভাযাত্রায় যোগ দেন। সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে জড়ো হন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
 
অনুষ্ঠানের উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মোজাম্মেল হক চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সরওয়ার আলমগীর। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “অতীতে একটি গোষ্ঠী নিজেদের স্বার্থে হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করেছে। পাহারা দেওয়ার নামে হিন্দু-বৌদ্ধদের জমি দখল ও সম্পত্তি লুট করেছে। সেই গোষ্ঠীই একসময় দেশ লুট করে বিদেশে পালিয়েছে। এখনও তারা সাম্প্রদায়িকতাকে উসকে দিতে চায়। তবে এ দেশের ছাত্র-জনতা কখনো সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয়নি। ফটিকছড়িতে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ফটিকছড়ি শাখার সভাপতি পণ্ডিত লিংকন চক্রবর্তী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রবিন পাল। বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক সুজিত চক্রবর্তী, অধ্যাপক দয়াল কুমার রায়, বাবু স্বপন ধর, শিমুল ধর, কাজল শীল, ডা. প্রতাপ রায়, এডভোকেট মিহির কান্তি দে, রূপন ভৌমিক প্রমুখ।
 
এছাড়া উপস্থিত ছিলেন বাচ্চু ঘোষ, লিটন পাল লিটু, এডভোকেট জনি কান্তি দে, বাবু সঞ্জয় ধর, সন্তোষ কুমার শীল, মানস চক্রবর্তী, রূপক দে, মাষ্টার লিটন দে, জয়ন্ত দাশ জকি, ডা. অজিত দে সুজন, প্রদীপ রায়, হিল্লোল দাশ রানা, উজ্জ্বল শীল, রনজিত কুমারসহ আরও অনেকে।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

১৭ আগস্ট, ২০২৫,  12:19 AM