ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

গোমস্তাপুরে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

#
news image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে বিলের পানিতে ডুবে মায়া খাতুন (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মায়া স্থানীয় বাসিন্দা এজাজুল হকের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৬ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে মায়া খাতুন তার মামাতো বোনকে সঙ্গে নিয়ে গ্রামের পাশের বিলে যায়। সেখানে শিশু দুটি ঘোরাঘুরি করছিল। স্থানীয় কয়েকজন তাদের দেখে বিপদের আশঙ্কায় চলে যেতে বললে একজন ফিরে আসে। কিন্তু কিছুক্ষণ পর অন্যজনকে আর দেখা যাচ্ছিল না।

পরে এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে। অবশেষে বেলা ২টা থেকে আড়াইটার মধ্যে মায়াকে বিলের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছিল।

শিশুটির হঠাৎ মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

১৭ আগস্ট, ২০২৫,  7:22 PM