ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

ফটিকছড়িতে চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ

#
news image

চট্টগ্রামের ফটিকছড়িতে জরাজীর্ণ চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের দাবিতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।
 
১৮ আগস্ট সোমবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ফটিকছড়ি বাসষ্টেশন চত্বরে এ অবরোধ চলাকালে মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এসময় রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ চট্টগ্রাম শহর ও খাগড়াছড়িগামী শত শত যানবাহনে আটকা পড়েন কয়েক হাজার যাত্রী। হঠাৎ এ অবরোধে সাধারণ মানুষ সীমাহীন দুর্ভোগের শিকার হন।
 
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোজাম্মেল হক চৌধুরী ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম। তারা অবরোধকারীদের আলোচনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
 
অবরোধকারীরা জানান, দীর্ঘদিন ধরে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকট, প্রয়োজনীয় ওষুধের ঘাটতি এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাবে সাধারণ মানুষকে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। 
আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ১২ দফা দাবি জানিয়ে এক সপ্তাহ ধরে কর্মসূচি পালন করলেও স্বাস্থ্য বিভাগ কোন কর্ণপাত করেনি।
আন্দোলনকারীরা আরও জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে ফলপ্রসূ আলোচনা না হলে, জনস্বার্থে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

২০ আগস্ট, ২০২৫,  12:09 AM