ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মেলবোর্নের কাছে হেরে সেমির সমীকরণ কঠিন করে ফেলল বাংলাদেশ ‘এ’

#
news image

অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে তৃতীয় হারে সেমিফাইনালে খেলার সমীকরণ কঠিন করে ফেলেছে বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল।

সিরিজে নিজেদের পঞ্চম ম্যাচে আজ মেলবোর্ন স্টারস একাডেমির কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। এর ফলে ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে তারা। লিগ পর্বে নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচ জিতলেও, অন্যান্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে।

এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪ ওভারে ২৭ রানের সূচনা পায় বাংলাদেশ। ১৩ বলে ১৩ রান করে প্রথম আউট হন ওপেনার জিশান আলম। আরেক ওপেনার মোহাম্মদ নাইম ২১ বলে ১৯ রান করেন।

দুই ওপেনারের পর আফিফ হোসেন খালি হাতে সাজঘরে ফিরেন। এতে ৫০ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৬৩ রানের জুটি গড়েন সাইফ হাসান ও অধিনায়ক নুরুল হাসান। ৪টি চারে ৩৩ রান করা নুরুলের বিদায়ে ভাঙ্গে জুটি। 

হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৫ রানে আউট হন সাইফ। ৩৫ বল খেলে ২টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। 

সাইফ ও নুরুলের বিদায়ের পর শেষ দিকে ১৭ বলে ২টি করে চার-ছক্কায় ২৯ রান তুলে বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দেন ইয়াসির আলি। ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রান পায় বাংলাদেশ। হামিশ ম্যাকেঞ্জি ৩ উইকেট নেন। 

১৫৭ রানের টার্গেটে ৮১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে মেলবোর্ন। কিন্তু পাঁচ নম্বরে নামা জনাথন মিরলোর মারমুখী হাফ-সেঞ্চুরি ও শেষ দিকে ক্রিস হাউয়ের ছোট ইনিংসের সুবাদে ৪ বল বাকী থাকতে জয়ের স্বাদ পায় মেলবোর্ন। 

মিরলো ৩৮ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৬১ রান করেন। হাউয়ের ব্যাট থেকে আসে ১৫ বলে ১৫ রান। এছাড়াও ওপেনার ও অধিনায়ক স্যাম হার্পার ২৯ রান করেন। 

বোলিংয়ে বাংলাদেশের হাসান মাহমুদ ও রাকিবুল হাসান ২টি করে এবং মুশফিক হাসান-সাইফ হাসান ও তোফায়েল আহমেদ ১টি করে উইকেট নেন।

আগামী ২৩ আগস্ট লিগ পর্বে নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল।

অনলাইন ডেক্স :

২১ আগস্ট, ২০২৫,  9:15 PM