ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল পরীক্ষার ফল প্রকাশ : পাশের হার ৯২.৭২ শতাংশ

#
news image

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত মাদরাসা সমূহের দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। ৯২.৭২ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

আজ বুধবার (২১ আগস্ট ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ভাইস-চ্যান্সেলর এর কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।

ফলাফল প্রকাশকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি নিজস্ব ব্যবস্থাপনায় ও স্বল্প সময়ে ফলাফল প্রকাশ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এসময় বিশ্ববিদ্যালয়ের দুই প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মো. রফিক আল মামুনসহ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বছর মেধাতালিকায় চূড়ান্ত বর্ষে সরকারি মাদরাসা এ আলীয়া ঢাকা প্রথম স্থান এবং ১ম বর্ষের মেধাতালিকায় চট্টগ্রাম জেলার জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা প্রথম স্থান অর্জন করেছে।

প্রথম ও চূড়ান্ত বর্ষে ৪১৮৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩৮৭৫১ জন পরীক্ষায় উত্তীর্ণ হন। এর মধ্যে ২৮০ শিক্ষার্থী অ+ (এ প্লাস) অর্জন করেছেন। পরীক্ষায় পাশের হার ১ম বর্ষে ৮৭.৮৩ শতাংশ এবং ২য় বর্ষে ৯৭.৬১ শতাংশ।

উল্লেখ্য, গত ০৩ মে থেকে ২৬ জুন পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.result.iau.edu.bd.com এ পাওয়া যাবে।

নিজস্ব প্রতিবেদক :

২১ আগস্ট, ২০২৫,  9:21 PM