ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

বিপিএল থিম গ্রাফিতি ও থিম সং প্রকাশ

#
news image

আসন্ন একাদশতম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর থিম গ্রাফিতি ও থিম সং প্রকাশিত হয়েছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মত বিপিএল’র থিম সং প্রকাশ করা হয়।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বিপিএল গর্ভনিং কাউন্সিল সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিমসহ বিসিবি’র অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

থিম সিংয়ের শিরোনাম দেয়া হয়েছে ‘আবার এলো বিপিএল’। পরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, এই গানের কিছু লাইন লিখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিপিএলের থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী গায়ক মুজা, ব্যান্ড শিল্পী রায়েফ আল হাসান রাফা এবং র‌্যাপার হান্নান হোসাইন শিমুল।  

অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, ‘আমি যখন স্যারকে বলি, স্যার, আপনি তো অলিম্পিকসহ অনেক অনেক বড় ইভেন্টের ডিজাইনে পরামর্শ দিয়ে থাকেন, আমাদেরও যদি একটু সহায়তা করেন। আমি তখন আশা করিনি যে স্যার ব্যক্তিগতভাবে এতটা সম্পৃক্ত হয়ে যাবেন। স্যার স্যারের টিমকে নিয়ে আমার চেয়েও বেশি সম্পৃক্ত ছিলেন। এমনকি থিম সংয়েও স্যার কয়েকটি লাইন নিজে লিখে দিয়েছেন।’

থিম সংয়ের পাশাপাশি বিপিএলের থিম গ্রাফিতিতেও ফুটে উঠবে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের ছবি। আন্দোলনের সময় ছাত্রছাত্রীরা সড়কে, দেয়ালে যেসব গ্রাফিতি এঁকেছিলেন, একাদশ বিপিএলের থিম নেওয়া হয়েছে সেখান থেকে।

৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের বিপিএল আসর।

বাসস ঢাকা :

০৪ ডিসেম্বর, ২০২৪,  1:40 AM

news image
.