ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

পিরোজপুরের নেছারাবাদে কলেজ ছাত্রী আত্মহত্যা 

#
news image

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের আউরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঐশী ওই গ্রামের ব্যবসায়ী মো. জাহিদ হোসেনের মেয়ে। সে এ বছর উপজেলার আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার কিছু আগে ঐশী স্থানীয় আইয়ুব আলীর দোকান থেকে মোবাইলের এমবি কার্ড কিনে বাসায় ফেরে। পরে সবার অজান্তে নিজের কক্ষে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঐশীর বাবা জাহিদ হোসেন জানান, প্রায় এক মাস আগে ঐশীর বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু সম্প্রতি বরপক্ষের কাছে তার টপস ও টি-শার্ট পরা একটি ছবি পৌঁছালে তারা বিয়ে ভেঙে দেয়। এ ঘটনায় অপমানবোধ ও মানসিক চাপে ভেঙে পড়ে ঐশী। পরিবারের ধারণা, এ কারণেই সে আত্মহত্যার পথ বেছে নেয়।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লিমা আক্তার জানান,  ঐশীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে পুলিশ সংবাদ পেয়ে লাশ থানায় নিয়ে গেছেন।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। রবিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি :

২৫ আগস্ট, ২০২৫,  12:23 AM