ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

বেলকুচিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয় শুরু

#
news image

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্বল্পমূল্যে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার সেন ভাঙ্গাবাড়ী বাজারে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

খাদ্য অধিদপ্তরের এ উদ্যোগে কার্ডধারী পরিবারগুলো প্রতি কেজি চাল মাত্র ১৫ টাকায় এবং মাসে সর্বোচ্চ ৩০ কেজি পর্যন্ত চাল সংগ্রহ করতে পারবেন। স্থানীয় ডিলার মো. রেজাউল করিম এ কার্যক্রমের দায়িত্ব পালন করছেন। তিনি জানান, প্রতি সপ্তাহে সোমবার, মঙ্গলবার ও বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল বিক্রি করা হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চাল সংগ্রহ করতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, প্যানেল চেয়ারম্যান আ. কাদের তালুকদার, ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন, শাহ আলম মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, বেলকুচি উপজেলায় মোট ২৫ জন ডিলারের মাধ্যমে একযোগে এ চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সরকারের এই উদ্যোগে স্বল্প আয়ের মানুষরা ন্যায্যমূল্যে চাল কিনে উপকৃত হচ্ছেন।

খন্দকার মোহাম্মদ আলী, রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফ : 

২৮ আগস্ট, ২০২৫,  7:34 AM