ঢাকা ১১ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

ফটিকছড়িতে টিসিবির তেল জব্দঃ ব্যবসায়ী আটক

#
news image

চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর থেকে বাজারে বিক্রয় নিষিদ্ধ টিসিবির ১ হাজার ২০ লিটার সয়াবিন তেল জব্দসহ ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৫ আগস্ট) সকাল ৭টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গোপন সংবাদে জানা যায় নানুপুর বাজারের এক ব্যবসায়ী টিসিবির বিপুল পরিমাণ পণ্য মজুদ করেছে এবং সকাল ৯টার মধ্যে তা বিভিন্ন স্থানে সরবরাহের প্রস্তুতি নিচ্ছিল।এতে দ্রুত অভিযান চালিয়ে এই তেল জব্দ করা হয়।

সকালে নানুপুর বাজারের কাঁচা বাজার সংলগ্ন মেসার্স কামাল স্টোরে অভিযান চালিয়ে ১ হাজার ২০ লিটার সয়াবিন তেল জব্দ এবং দোকান মালিক মোহাম্মদ ইকবালকে আটক করা হয়।

ধৃত ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ, আনসার বাহিনী ও নানুপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন, নানুপুর বাজারের মেসার্স কামাল স্টোরের গুদাম থেকে টিসিবির বাজারে বিক্রয় নিষিদ্ধ ১ হাজার ২০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে এবং ব্যবসায়ী ইকবালকে আটক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ফটিকছড়িতে অব্যাহত থাকবে।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

২৮ আগস্ট, ২০২৫,  7:42 AM