ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

বাগেরহাটের মোংলা থেকে অস্ত্রসহ বিএনপি নেতাকে গ্রেপ্তার

#
news image

বাগেরহাটের মোংলা থেকে অস্ত্রসহ কামাল হাওলাদার (৪৫) নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দুপুরে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার মালগাজী এলাকায় বসতবাড়ি থেকে ৭.৬২ মডেলের একটি চায়না পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলটি বাংলাদেশ পুলিশের ব্যবহৃত এবং থানা লুটের সময় খোয়া যাওয়া অস্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত।

গ্রেপ্তার কামাল হাওলাদার মোংলা উপজেলার মালগাজী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। সম্প্রতি তিনি চাঁদপাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছিলেন, তবে ভোটে হেরে যান। তার বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন থানায় মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্র চট্টগ্রাম মহানগরে নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাগেরহাট পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ জানান, চট্টগ্রামের একটি মামলায় কামাল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামে নেওয়া হবে।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

২৮ আগস্ট, ২০২৫,  8:53 AM