ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষার্থীরা বিক্ষোভ

#
news image

ঢাকায় আন্দোলনরত বিএসসি প্রকৌশল শিক্ষার্থীরা যমুনা অভিমুখী সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন নোয়াখালী  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি)  শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার  (২৮ আগস্ট) সকালে বিএসসি ইঞ্জিনিয়ারদের যৌক্তিক দাবিতে বুয়েটসহ সারাদেশে আন্দোলনরত ইঞ্জিনিয়ারদের উপর পুলিশি হামলার প্রতিবাদ ও ৩ দফা দাবি আদায়ে বিক্ষোভ-সমাবেশ করেছে নোবিপ্রবির শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, বিএসসি প্রকৌশলীদের আন্দোলনে পুলিশী হামলা ইন্টেরিম সরকারের অদূরদর্শিতা প্রকাশ করে। চব্বিশের দাবি ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। কিন্তু তা না হয়ে বিএসসি ইঞ্জিনিয়ারদের সাথে যে বৈষম্য করা হচ্ছে তা জুলাই গণ-অভ্যুত্থানের রক্তের সঙ্গে বেইমানি।

শিক্ষার্থীরা আরও দাবি জানান,অবিলম্বে বৈষম্যমূলক কোটা বাতিল করা হোক এবং বিএসসি প্রকৌশলীদের যথাযথ মর্যাদা প্রদান করা হোক।

পরবর্তীতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বেরিয়ে এসে বিক্ষোভ মিছিল করে। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীদের সঙ্গে এসময় আরও বলেন, যদি তাদের দাবিগুলো পূরণ না হয়, তাহলে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে শিক্ষার্থীরা ঘোষণা করেছে।

শাহাদাত হোসেন, নোয়াখালী প্রতিনিধি :

২৯ আগস্ট, ২০২৫,  3:16 PM