ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

নোয়াখালী'র কোম্পানীগঞ্জে ৩৪২ কেজি পোনা মাছ অবমুক্ত

#
news image

২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নির্বাচিত উন্মুক্ত ২টি খাল এবং ১৫টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৩৪২ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম সরকার, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী মুহাম্মদ ফৌজুল আজিম, ভেটেরিনারি সার্জন ডা. সাজিদ কাউছার খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্নাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা  জানান, জলাশয়গুলোতে পোনা মাছ অবমুক্তের ফলে এলাকার মানুষ উপকৃত হবেন, স্থানীয় মাছের উৎপাদন বাড়বে এবং পুষ্টির চাহিদা লাগবে সহায়ক হবে।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন প্রাকৃতিক জলাশয়ের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, অন্যদিকে সাধারণ জনগণের মাঝে মাছ চাষে আগ্রহও বাড়বে বলে আশা করা হচ্ছে।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) :

২৯ আগস্ট, ২০২৫,  3:25 PM