ঢাকা ১১ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

নওগাঁয় সাংবাদিকের উপর হামলা- গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি 

#
news image

নওগাঁর মহাদেবপুর উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের ও দলিল লেখক সমিতির অনিয়ম ও দুর্নীতির তথ্য চিত্র  সংগ্রহ করতে গিয়ে নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক একে সাজুর উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিকাল ৫টায় সাব-রেজিস্ট্রার অফিসের ভিতরে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি আহত অবস্থায় নওগাঁ ২৫০ শয্যা জেনারেল  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

চিকিৎসাধীন সাংবাদিক একে সাজু জানান, গত দুই দিন থেকে মহাদেবপুর সাব-রেজিস্ট্রার অফিসে রাত ১১টা পর্যন্ত জমি রেজিষ্ট্রি হচ্ছে এমন সংবাদের খবর পেয়ে বুধবার বিকালে আমি সাব-রেজিষ্ট্রি অফিসের বাহিরের রাস্তায় দাঁড়িয়ে স্থানীয়দের সাথে কথা বলতেছিলাম। এমন সময়  হঠাৎ করে দেখি সাব- রেজিষ্ট্রি অফিসের ভিতরে জমি রেজিষ্ট্রি নিয়ে দলিল দাতা গ্রহীতাদের মাঝে মারামারি শুরু হয়। সেই সময় আমি সেই মারামারির ভিডিও ধারণ করতে থাকি। এমন সময় একজন এসে আমাকে ভিডিও করতে বাঁধা দেয়, তখন আমি তার পরিচয় জানতে চাইলে সে বলে থানার লোক কোন ভিডিও করা যাবে না, তখন আমি বলি কেন ভিডিও করবো না। তার সাথে কথার কাটাকাটির এক পযার্য়ে সে আমার শাটের কলার ধরে ধাক্কাতে ধাক্কাতে সাব রেজিষ্ট্রি অফিসের ভিতরে নিয়ে গিয়ে কেঁচি গেট লাগিয়ে দিয়ে প্রায় ১৫ থেকে ২০ জন চারদিক থেকে ঘিরে রেখে অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে। এ সময় আমার কাছে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন, ইয়ার ফোন ও ডিবিসি টেলিভিশনের পরিচয় পত্র ( আইডি কার্ড)  ছিনিয়ে নিয়ে আমাকে আটক করে রাখে। 

পরে খরব পেয়ে স্থানীয় সাংবাদিক ও পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর অবস্থা হওয়ায় কর্তবরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য  নওগাঁ ২৫০ শয্যা জেনারেল  হাসপাতালে প্রেরন করেন।

 হামলাকারীদের নামে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। 

এ ঘটনায় মহাদেবপুর  থানার ওসি মো. শাহীন রেজা বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। থানায় অভিযোগ দিলে এ ঘটনায় যারাই জড়িত থাক তাদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সাংবাদিক একে সাজুর উপর হামলার খবর ছড়িয়ে পরলে জেলায় কর্মরত সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান এবং সাংবাদিকের উপর এমন হামলার ঘটনায় জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন থেকে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

নওগাঁ প্রতিনিধি :

২৯ আগস্ট, ২০২৫,  4:02 PM