ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

গলাচিপায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ নজরুল মাতুব্বরের বিরুদ্ধে

#
news image

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে নজরুল মাতুব্বর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি ওই ইউনিয়নের মুজাহিদ কমিটির সভাপতি মোঃ হারুন মাতুব্বরের বড় ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গোলখালী গ্রামের হাবিজার খেয়ায় কর্মরত তিনজন মাঝির কাছ থেকে নজরুল মাতুব্বর জোরপূর্বক ১৫ হাজার টাকা চাঁদা আদায় করেন। পরে তিনি মাঝিদের প্রতি যাত্রী থেকে ৫ টাকার পরিবর্তে ১০ টাকা ভাড়া আদায়ের নির্দেশ দেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নজরুলকে ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে দ্রুত তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক যুবদল সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মঈন বলেন, “নজরুল মাতুব্বর গলাখালী ইউনিয়ন বিএনপি কিংবা এর কোনো সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন। ৫ আগস্ট ২০২৪ সালের আগে তিনি ঢাকায় আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এরপর এলাকা ছেড়ে এসে বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম চালাচ্ছেন।”

ঘটনার বিষয়ে নজরুল মাতুব্বরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

এদিকে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুর রহমান জানান, “অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এলাকাবাসীর দাবি, নজরুলের বিরুদ্ধে আগেও নানা অভিযোগ রয়েছে। তার অপকর্মের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

২৯ আগস্ট, ২০২৫,  4:08 PM