ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

পঞ্চগড়ে তিন চেয়ারম্যানের স্মরণে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

#
news image

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাবেক চেয়ারম্যান মরহুম নাজির হোসেন, মরহুম আবুল বাশার ও মরহুম আজহারুল ইসলাম স্মরণে চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় তিরনইহাট ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং জান্নাতুল রওনপুর চা ও হেল্প সোসাইটির সহযোগিতায় ঐতিহ্যবাহী ফকিরপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

এসময় তিরনইহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে ও হুমায়ুন কবিরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) এসএম আকাশ, উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুল, তিরনইহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ও খেলা পরিচালনা কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাক আমান প্রমূখ। এছাড়াও আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীর মু্িক্তযোদ্ধা সফিজ উদ্দীন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী মুহাম্মদ হাবিবুর রহমান হাবিব, হযরত আলীসহ ইউনিয়নটির বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, এ ফুটবল টুর্নামেন্টে পর্যায়ক্রমে ১৬টি দল অংশ গ্রহন করবে। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় মন্ডলপাড়া সন্ধানী যুব সংঘ বনাম ভজনপুর মোহামেডান স্পোটিং ক্লাব। উদ্বোধনী এ ম্যাচে ১-০ গোলে সন্ধানী যুব সংঘ জয়লাভ করে।

আয়োজকরা জানান, স্বাধীনতা পরবর্তী সময়ে এ ইউনিয়ন পরিষদে সাবেক চেয়ারম্যান মরহুম নাজির হোসেন, মরহুম আবুল বাশার ও মরহুম আজহারুল ইসলাম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তাদের স্মৃতিকে ধরে রাখতে এই চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা দেখতে মাঠের চারপাশে হাজার হাজার দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

মুহম্মদ তরিকুল ইসলাম , পঞ্চগড় প্রতিনিধি :

২৯ আগস্ট, ২০২৫,  11:12 PM