ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

সাংবাদিকদের অজ্ঞাতে কোম্পানীগঞ্জে দরজা বন্ধ করে আইনশৃঙ্খলা কমিটির সভা

#
news image

কোম্পানীগঞ্জে সাংবাদিকদের অজ্ঞাতে রেখে  এই প্রথমবারের মতো কোন সাংবাদিক এবং স্থানীয় সাংবাদিক সংগঠনের কোনো প্রতিনিধি ছাড়াই অনুষ্ঠিত হলো উপজেলা আইনশৃঙ্খলা কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা।

রোববার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এই বৈঠকে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তবে, সভা শুরুর আগেই কক্ষের দরজা বন্ধ করে দেওয়া হয়। সাংবাদিকদের জন্য প্রবেশের কোনো ব্যবস্থাও রাখা হয়নি। এতে গণমাধ্যমকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।সিনিয়র সাংবাদিকদের  অনেকেই বিষয়টিকে তথ্য গোপনের অপচেষ্টা এবং গণমাধ্যমের প্রতি অবমাননাকর আচরণ হিসেবে দেখছেন।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং পরে কল ব্যাকও করেননি।

ঘটনাটিকে কেন্দ্র করে কোম্পানীগঞ্জের সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা বলছেন, প্রশাসনের এমন আচরণ গণতান্ত্রিক মূল্যবোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিপন্থী।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) :

০১ সেপ্টেম্বর, ২০২৫,  2:45 PM