ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

ফরিদপুরে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষতি প্রায় ৬০ লাখ

#
news image

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কাচারদিয়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে তিনটি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ৬০ লাখ  টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ খোকন মোল্যা।
শনিবার ( ৩০ আগস্ট ) দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে  বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফরিদপুর ফায়ার সার্ভিসের লিডার মোঃ নিছার আলী জানান, রাত ২ টা ১২ মিনিটের দিকে 999 এর ফোন পেয়ে আমরা দ্রুত কাচারদিয়া বাজারে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই তিনটি দোকানে আগুন লেগে চারিদিকে ছড়িয়ে পড়েছে।এরপর আমাদের দুইটি ইউনিট ও স্থানীয় লোকজনের  সহযোগিতায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। 
ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে।
 কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে.এম বাসারুল আলম বাদশা বিশ্বাস জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ খোকন মোল্যা জানান, আমার দোকানে প্রায় ৬০ লাখ টাকার মালামাল ছিলো সবই পুড়ে ছাই হয়ে গেছে। আমার সব শেষ আমি এখন পথের ভিখারী হয়ে গেছি।

ফরিদপুর প্রতিনিধি :

০১ সেপ্টেম্বর, ২০২৫,  3:00 PM