ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

হত্যা মামলায় গ্রেফতার সাবেক সিনিয়র সচিব জিয়াউল

#
news image

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর কাফরুল থানা এলাকায় রুস্তমকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমকে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত। জিয়াউল আলম তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সচিব হিসাবে কর্মরত ছিলেন।

আজ তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।  এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক কামরুল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। 

শুনানি শেষে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 

গ্রেফতার দেখানোর পর, তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর কাইয়ূম হোসেন নয়ন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ৫ মার্চ  চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে  জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত বছরের ১৯ জুলাই কাফরুল থানাধীন মিরপুর-১০ গোলচত্বর বেগম রোকেয়া সরণি শাহআলী প্লাজা মার্কেটের পশ্চিম পাশে বাটা শো-রুমের সামনে আন্দোলনে অংশ নেন ভিকটিম মো. রুস্তম। ঘটনার দিন বিকেলে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। 

পরে কর্তব্যরত চিকিৎসক রুস্তমকে মৃত ঘোষণা করেন।  এ ঘটনায় গত ৩০ মে কাফরুল থানায় একটি হত্যা মামলাটি দায়ের করা হয়।

নিজস্ব প্রতিবেদক :

০১ সেপ্টেম্বর, ২০২৫,  4:00 PM