ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

গ্রামবাসী-শিক্ষার্থীর শান্তিপূর্ণ সহাবস্থান চান সবাই

#
news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংলগ্ন জোবরা গ্রাম পরিদর্শন করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। দীর্ঘদিন ধরে গ্রামবাসী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে এলেও সাম্প্রতিক একটি ঘটনার জেরে এলাকায় অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় প্রশাসন উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, জোবরা এলাকা প্রায় পুরুষশূন্য। স্থানীয় নারীরা জানান, রাতে বড় কোনো দুর্ঘটনা ঘটলে প্রতিরোধ করার মতো কেউ নেই। ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এসময় হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনির বলেন, জোবরা গ্রামবাসী তাদের জায়গা-জমি বিসর্জন দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। তখন থেকে গ্রামবাসী ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল, যা আমি নিজেও নব্বইয়ের দশকে ছাত্র থাকাকালে দেখেছি। কিন্তু একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ধরনের সংঘর্ষে আমি অত্যন্ত মর্মাহত।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে ঘটনার সঠিক তদন্ত করা হোক। পাশাপাশি গ্রামবাসীর ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং আহত শিক্ষার্থী ও গ্রামবাসীর সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, একাডেমিক ও সামাজিক পরিবেশ ফিরিয়ে আনতে সবার সহযোগিতা প্রয়োজন। গ্রামবাসী ও শিক্ষার্থীরা যেন মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন, সেদিকেই কাজ করছে প্রশাসন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ, ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুছা সিদ্দিকী, ২নং ইউপি সদস্য আব্দুল কাদের, মো. আবুল বশর বাবুল, আনন্দ বিকাশ বড়ুয়া, মো. মোজাহের ও লোকমান চৌধুরী।

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :

০২ সেপ্টেম্বর, ২০২৫,  6:18 PM