ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

এসএ টোয়েন্টির নিলামে বাংলাদেশের ১৪ ক্রিকেটার

#
news image

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির ২০২৫-২৬ মৌসুমের নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের ১৪ ক্রিকেটার। আগামী ৯ সেপ্টেম্বর এসএ টোয়েন্টি নিলাম অনুষ্ঠিত হবে। 

নিলামে সর্বমোট ৫৪১ জন খেলোয়াড়ের মধ্যে বাংলাদেশ থেকে আছেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, মাহেদি হাসান, শামিম হোসেন, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলি, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, নাহিদ রানা এবং লিটন দাস। 

নিলামের তালিকায় নাম তুলে চমক দেখিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার ৪৩ বছর বয়সী জেমস এন্ডারসন। দীর্ঘ ১১ বছর পর গত জুনে টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরেন এন্ডারসন। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লাস্টে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলতে নামেন তিনি। এরপর গেল মাসে দ্য হানড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের হয়েও মাঠে নামেন এন্ডারসন। 

এন্ডারসন ছাড়াও নিলামে ইংল্যান্ড থেকে নাম লিখিয়েছেন মঈন আলি, অ্যালেক্স হেলস ও টম বেথেল। ২০২৪ সালের এসএ টোয়েন্টিতে ফাইনালের সেরা খেলোয়াড় ছিলেন বেথেল। 

এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের ২৮ জন, শ্রীলংকার ২৪ জন, অস্ট্রেলিয়ার দু’জন ও নেপাল থেকে মাত্র একজন খেলোয়াড় নিলামে নাম তুলেছেন। 

সর্বমোট ২৪১ জন বিদেশী খেলোয়াড়ের মধ্যে নিলামে বিক্রি হবেন ২৫ জন। দক্ষিণ আফ্রিকার ৩০০ জন ক্রিকেটার নিলামে উঠবেন। 

আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে এসএ টোয়েন্টির চতুর্থ আসর।

অনলাইন ডেক্স :

০২ সেপ্টেম্বর, ২০২৫,  6:46 PM