ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

কোম্পানীগঞ্জ সরকারি কলেজ মাঠে অধ্যক্ষ খুরশিদ আলমের নামাজে জানাজা অনুষ্ঠিত

#
news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ সরকারি কলেজের সাবেক উপধ্যক্ষ এবং চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ খুরশিদ আলম স্যারের প্রথম নামাজে জানাজা কোম্পানীগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

৮ সেপ্টেম্বর (সোমবার) বাদ আসর কলেজ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,প্রাক্তন ছাত্র,শুভাকাঙ্ক্ষী,সহপাঠী বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন,পৌরসভা আমীর মাওলানা মোশারফ হোসাইন,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মামুদুর রহমান রিপন,বসুরহাট পৌরসভা বিএনপির নবনির্বাচিত সিনিয়র যুগ্মআহ্বায়ক  শওকত হোসেন সগীর মরহুমের সহকর্মী,শিক্ষার্থী ও এলাকাবাসীর বিপুল উপস্থিতিতে জানাজা সম্পন্ন হয়।

এরপর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বাদ মাগরিব,ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার সিন্দুরপুরে, তাঁর গ্রামের বাড়িতে।

অধ্যক্ষ খুরশিদ আলম দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন এবং ঢাকার গ্রীনলাইন ও ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকাল সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান স্মরণ করে রাখার  নেতৃবৃন্দ,শিক্ষক,শিক্ষার্থী ও স্থানীয়রা বনাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করে মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন ও গভীর শোক প্রকাশ করেছেন।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) :

০৮ সেপ্টেম্বর, ২০২৫,  9:49 PM