ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

দল বদলে সুবিধা নেওয়া সোহেল সরদার, এলাকায় আতঙ্কের নাম ‘এরফান’

#
news image

এক সময় আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কলাখালী ইউনিয়নের  সোহেল সরদার বর্তমানে বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন। সম্প্রতি তিনি স্থানীয় ইউনিয়ন বিএনপির নতুন কমিটিতে সদস্য পদ লাভ করেছেন। দল পরিবর্তনের পরও তিনি আগের মতোই রাজনৈতিক সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ করছেন এলাকাবাসী।

সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় সোহেল সরদার নিজেকে ঘনিষ্ঠ হিসেবে তুলে ধরে এলাকায় নানা সুবিধা আদায় করে নেন। সেই সময় এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে গিয়ে সাধারণ মানুষের ওপর নির্যাতন, নিপীড়নেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি স্থানীয়ভাবে ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে তিনি এখন বিএনপির নতুন কমিটিতে যুক্ত হয়েছেন। একই পরিবারের সদস্য হয়েও তার ভাইয়ের ছেলে এরফান ঠিক উল্টো মেরুতে। এরফান বর্তমানে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়রা জানান, এরফান দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অনিয়ম, চাঁদাবাজি ও হয়রানিমূলক কর্মকাণ্ডে জড়িত। তাঁর নাম জড়িয়ে একাধিক লুটপাট ও সহিংসতার অভিযোগ রয়েছে। ফলে এলাকাবাসী চরম আতঙ্কে দিন যাপন করছেন।

একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এদের বিরুদ্ধে কথা বলার সাহস কারও নেই। বললেই বিপদ। একদিকে বিএনপি, আরেকদিকে ছাত্রলীগ—দুই দিকই ওদের দখলে।”

অভিযোগের বিষয়ে সোহেল সরদার বা এরফানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা মন্তব্য দিতে রাজি হননি।

এলাকাবাসীর দাবি, রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

পিরোজপুর প্রতিনিধি :

০৮ সেপ্টেম্বর, ২০২৫,  10:16 PM