ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

গোবিপ্রবি প্রেসক্লাবে সংবাদ প্রকাশের পর  নারী হলের রাস্তা সংস্কার শুরু

#
news image

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও শেখ রেহেনা হলের সড়ক অস্থায়ী সংস্কার কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা এ রাস্তাটি বৃষ্টির পানিতে ডুবে গিয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছিল। এতে শিক্ষার্থীরা ছিলেন স্বাস্থ্য ঝুঁকির শঙ্কায়।

সম্প্রতি এ বিষয়ে গোবিপ্রবি প্রেসক্লাবে সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়। বর্তমানে সংস্কার কাজে শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন।

শিক্ষার্থীরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে তাদের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। তাদের প্রত্যাশা, শুধু অস্থায়ী সংস্কার নয়, স্থায়ী সমাধানের মাধ্যমে টেকসই সড়কব্যবস্থা গড়ে তুলবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের স্টেট দপ্তরের উদ্যোগে রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে। 

এ বিষয়ে স্টেট দপ্তরের প্রধান নিজামুল বলেন, উপাচার্য স্যারের নির্দেশনায় আমরা অস্থায়ীভাবে রাস্তা সংস্কারের কাজটি শুরু করেছি। এতে রাস্তায় পানি জমবে না, শিক্ষার্থীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

প্রধান প্রকৌশলী এস এম এসকান্দার আলী বলেন, শেখ রেহেনা হলের নির্মাণাধীন কাজ শেষ হলে সড়কটি স্থায়ী সমাধান করা হবে। আরজিএস এর মাধ্যমে ক্যাম্পাসের অন্যান্য সড়কের মত রাস্তা নির্মাণ করা হবে।

গোবিপ্রবি প্রতিনিধি :

১৪ সেপ্টেম্বর, ২০২৫,  9:51 PM