ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

ভাংগার দুটি ইউনিয়ন ফেরাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি

#
news image

ফরিদপুর- ৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সাথে সংযুক্ত করে  নির্বাচন কমিশনারের প্রকাশিত গেজেট বাতিল করে ইউনিয়ন দুটি পুনরায় ভাংগার সাথে সংযুক্ত করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ নির্বাচন কমিশনারসহ  বাংলাদেশ সচিবলায়ের জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ও মন্ত্রী পরিষদ সচিব বরাবর লিখিত আবেদন করেছেন ফরিদপুর ৪ আসনের কৃতি সন্তান ও শহীদ জিয়া ম্মতি সংসদ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো.মিরাজ শিকদার।

এদিকে উক্ত ইউনিয়ন দুটি ফরিদপুর-২ আসনের সাথে সংযুক্ত করার প্রতিবাদে ও নির্বাচন কমিশনারের গেজেট বাতিলের দাবিতে আগামী তিনদিন সকাল-সন্ধ্যা মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শনিবার বিকালে জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সিদ্দিক মিয়া। 

সংবাদ সম্মেলনে মো. মনিরুজ্জামান সিদ্দিক মিয়া বলেন,ইউনিয়ন দুটিকে ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত করে নতুন গেজেট প্রকাশ না করা পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলবে। ইতিপূর্বে চার দিনের মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয় গত বৃহস্পতিবার পর্যন্ত।

এসময় তিনি ঘোষণা করেন রোববার সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিন পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কের আটটি পয়েন্টে অবরোধ চলবে। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স,সংবাদকর্মীদের গাড়ি,কাঁচামালসহ পচনশীল দ্রব্যের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে। মঙ্গলবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন,হামিরদী ইউনিয়ন ও ভাঙ্গা উপজেলা সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্সী, ভাঙ্গা উপজেলা জামায়াতের আমির সরোয়ার হোসেন,ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা জানান,শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের মাধ্যমে তাদের দাবি আদায় করতে চায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত ভাঙ্গার মানুষ ঘরে ফিরে যাবে না। প্রয়োজনে ভাঙ্গা উপজেলাবাসী তাদের দাবি আদায়ের নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা করবে।

ফরিদপুর-৪ আসন এত দিন ভাঙ্গা,সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ছিল। আর ফরিদপুর-২ আসন ছিল নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে। গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। আর এর প্রতিবাদে এসব অবরোধ ও বিক্ষোভ করে ওই দুই ইউনিয়নের বাসিন্দারা। তাদের দাবি, ভোটের আসন পরিবর্তন হলে চরম ভোগান্তিতে পড়বেন গ্রামের সাধারণ মানুষেরা। 

স্থানীয়দের দাবি,ভাঙ্গার এই দুটি ইউনিয়ন ভৌগলিক দিক থেকে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) উপজেলা থেকে বহু দূরে,যে কারণে তারা নানা ভোগান্তির শিকার হবেন।

ফরিদপুর প্রতিনিধি :

১৪ সেপ্টেম্বর, ২০২৫,  10:09 PM