ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

পিরোজপুরে গৃহবধূ আসমা বেগম হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

#
news image

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামে গৃহবধূ আসমা বেগম (৫০) হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর জেলা জজ আদালত চত্বরে নিহতের স্বজন ও এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আসমা বেগম তার পুত্রবধূ জান্নাতি ও স্থানীয় যুবক কালামের মধ্যে পরকীয়া সম্পর্কের বিষয়টি দেখে ফেলেছিলেন। এ ঘটনার পর ৩০ আগস্ট সন্ধ্যায় আসমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।

আসমার স্বামী আলমগীর হোসেন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে পরবর্তীতে পুলিশের তদন্তে উঠে আসে পুত্রবধু জান্নাতি ও জান্নতির পরকিয়া প্রেমিক কালামের সরাসরি জড়িত থাকার তথ্য। পুলিশ অভিযান চালিয়ে তাদের দুজনকেই গ্রেফতার করে।

মানববন্ধনে নিহতের পরিবার ও এলাকাবাসী অভিযোগ করেন, একটি ঘৃণ্য ও নৃশংস হত্যাকাণ্ডের পরও এখনো বিচারের প্রক্রিয়া ধীর গতিতে চলছে। তারা দ্রুত বিচার কার্যক্রম শুরু করে দোষীদের ফাঁসির দাবি জানান।

এসময় বক্তারা বলেন, এ ধরনের নৃশংস হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে অপরাধের মাত্রা আরও বেড়ে যাবে। তারা আসমা হত্যার বিচার যেন কোনভাবে প্রভাবিত না হয়, সে বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

উল্লেখ্য গত ৩০ আগষ্ট শনিবার আসমা বেগম কে কুপিয়ে হত্যা করা হয়।

পিরোজপুর প্রতিনিধি :

১৫ সেপ্টেম্বর, ২০২৫,  4:14 PM