ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

নাচোলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ১

#
news image

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম আজাদ (২৮) নামে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা  ৩০ মিনিটে উপজেলার রহনপুর টু চাঁপাইনবাবগঞ্জ সড়কের ফতেপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ নাচোল উপজেলার নয়াদিয়ারি গ্রামের সাদেক আলীর ছেলে।

জানা যায় নিহত আবুল কালাম আজাদ নিজ বাড়ি থেকে পালসার মোটরসাইকেল চালিয়ে চাঁপাই যাওয়ার পথে চাঁপাই থেকে আসা (ঢাকা মেট্রো ট-২০-০৩৬৫ ) ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় I এতে নিহত আবুল কালাম আজাদের দুই পা, হাত ও মাথায়সহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেছে। ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক।

এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম জানান, লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

১৫ সেপ্টেম্বর, ২০২৫,  4:42 PM