ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

নওগাঁয় মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবী সমাবেশ

#
news image

নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী গুটারবিলে  ব্যতিক্রমভাবে বিলের মাঝে মঞ্চ স্থাপন করে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবী সমাবেশ। সোমবার বিকেলে সদর উপজেলার চারটি ইউনিয়নের মৎস্যজীবী সম্প্রদায়ের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম ধলু।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, যুবদলের সদস্য সচিব রুহুল আমীন মুক্তার ও সাবেক ইউপি চেয়ারম্যান জালাল হোসেন শাহানা সহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “দেশের প্রাণিজ সম্পদ সংরক্ষণ ও মাছের উৎপাদন বৃদ্ধির জন্য পোনা মাছ অবমুক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। পাশাপাশি মৎস্যজীবী সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়নেও একসাথে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে হাঁসাইগাড়ী, শৈলগাছী, শিকারপুর ও দুবলহাটি ইউনিয়নের শতাধিক মৎস্যজীবী অংশগ্রহণ করেন। অতিথিরা গুটারবিলে বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্ত করেন এবং পরে মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় করেন।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা ও মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। পরে হাঁস খেলা, নৌকা বাইচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নওগাঁ প্রতিনিধি :

১৬ সেপ্টেম্বর, ২০২৫,  12:17 AM