ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

নওগাঁয় ১৬ জনকে ঠেলে দিল বিএসএফ

#
news image

নওগাঁর পত্নীতলা উপজেলার সীমান্ত দিয়ে শিশুসহ ১৬ জন নারী-পুরুসকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫ টায় তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ওই ১৬ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ শীতলমাঠ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৪/১-এস এর নিকট দিয়ে বিএসএফ কর্তৃক ভোর রাতে ভারত হতে ১৬ জন নাগরিককে বাংলাদেশে পুশইন করে।পরবর্তীতে বিজিবির  টহল দল কর্তৃক বাংলাদেশে পুশইনকৃত উক্ত নাগরিকদেরকে সীমান্ত এলাকা ঘুরকী গ্রামের পাকা রাস্তা সংলগ্ন চা দোকানের পাশে থেকে আটক করা হয়। 

আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বেশ কয়েক বছর পূর্বে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল। আটককৃত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য পত্নীতলা থানা পুলিশ কর্তৃক উল্লেখিত থানার সাথে যোগাযোগ করতঃ স্থানীয় চেয়ারম্যান ও তাদের আত্নীয় স্বজনদের মাধ্যমে বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্র যাচাই বাছাই করতঃ নাগরিকত্ব সঠিকতা নিশ্চিত পাওয়া যায়। পরবর্তীতে পত্নীতলা থানায় তাদেরকে হস্তান্তর করা হয়।

নওগাঁ প্রতিনিধি :

১৯ সেপ্টেম্বর, ২০২৫,  10:52 PM