ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেফতার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান

#
news image

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মুরাদ হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিদেশ যাওয়ার চেষ্টা কালে মামলা থাকার কারণে ইমিগ্রেশন পুলিশ প্রথমে তাকে আটক করে। আখাউড়া থানায় বিস্ফোরক আইনে মামলা থাকায় তাকে আখাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করে ইমিগ্রেশন পুলিশ। এ তথ্য নিশ্চিত করছে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন। 

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়,মুরাদ হোসেন ভূইয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আখাউড়া উপজেলা সাবেক আহবায়ক ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন ছিলেন। গত ৫ আগস্টের পর থেকে মুরাদ হোসেন ভূঁইয়া আত্মগোপনে ছিলেন। মুরাদ হোসেন ভূঁইয়া আখাউড়া থানার বিস্ফোরক আইনের মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার নানান অপকর্ম ও অপরাধ অনিয়ম সহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাকাকালীন বিভিন্ন টেন্ডার দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান,মুরাদ হোসেন ভূঁইয়া বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করার পর সোমবার সকালে আখাউড়া থানায় নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পর তাকে আদালতে সোপর্দ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

২৯ সেপ্টেম্বর, ২০২৫,  11:49 PM