বানারীপাড়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :
৩০ সেপ্টেম্বর, ২০২৫, 10:58 PM

বরিশালের বানারীপাড়া উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে জন সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় পৌরসভার উত্তরপাড় মাদ্রাসা সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফা ইয়াসমিন রজনীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার ভূমি জি এম এ মুনীব,বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনজিও সমন্বয় পরিষদের সভাপতি জাকির হোসেন,বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এস আই ইসহাক,বানারীপাড়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নান্নু মৃধা,সাধারণ সম্পাদক নুরুজ্জামান পলাশ।
অন্যানের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দার,ক্ষেত্র সহকারী জয়দেব সমদ্দার,মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির,উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রিয়াজ আহমেদ,সাধারণ সম্পাদক মোঃ সোহাগ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম শফিক,উপজেলা মৎস্য দপ্তরের গননাকারী প্রসেনজিৎ বড়াল,ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী নির্ঝর কবির,দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী এনামুল কবির,মো: সুমন হাওলাদার ও স্থানীয় জেলে ও মৎস্য শিকারী বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
বক্তারা বলেন ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ সহ সকল প্রকার মা মাছ ধরা থেকে বিরত থাকতে হবে।এ ব্যাপারে বর্তমান সরকার কঠোর অবস্থান গ্রহণ । উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফা ইয়াসমিন রজনী বলেন আগামী ৪ অক্টোবর -২৫ অক্টোবর,২০২৫ পর্যন্ত মোট ২২ দিন নদ-নদী ও মোহনায় ইলিশসহ সকল প্রকারের মৎস্য আহরণ,বিতরণ,সংরক্ষণ,ক্রয়,বিক্রয়,বিনিময় নিষিদ্ধ ও আইনত দন্ডনীয় অপরাধ। ইলিশ আমাদের জাতীয় সম্পদ। তাই রক্ষার দায়িত্বও আমাদের সবার। একটি ইলিশ ১০ লক্ষ থেকে ২০ লক্ষ পর্যন্ত ডিম দিতে পারে। সুতরাং এই ২২ দিনকে মৎস্য নিধনের উৎসবে পরিনত না করে সরকারী কাজে সহযোগিতা করি, নিজে সচেতন হই অন্যকে সচেতন করি।