ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

আনসার-ভিডিপি সদস্যরা পূজা মণ্ডপে  সতর্কতার সহিত নিরাপত্তা বেষ্টনীতে

#
news image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের মতো জামালপুরের সরিষাবাড়ী উপজেলাতেও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নারী ও পুরুষ সদস্যরা সম ভাবে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন জামালপুর জেলা কমান্ড্যান্ট মীরবহর শাহাদাৎ হোসেন।

রোববার সরিষাবাড়ীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, “দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে ভিআইপি ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা, বিশেষ অভিযান, দুর্যোগ মোকাবিলা এবং আর্থ-সামাজিক উন্নয়ন—প্রতিটি ক্ষেত্রেই আনসার ও ভিডিপি প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে। পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সদস্যরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন।”

এ ব্যাপারে  উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা  নুর মামুদ জানান, সরিষাবাড়ী উপজেলায় এ বছর মোট ৪৩টি পূজা মণ্ডপে ২৮২ জন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে নারী সদস্য ৮৬ জন এবং পুরুষ সদস্য ১৯৬ জন।

তিনি আরও বলেন, পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যরা মাঠপর্যায়ে সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে কাজ করছেন। ফলে পূজায় অংশগ্রহণকারীরা নির্ভয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পারবেন।

প্রশাসন ও স্থানীয়দের প্রত্যাশা, আনসার ও ভিডিপির এ সতর্ক ও নিষ্ঠাবান ভূমিকা এবারের পূজা উদযাপনকে করবে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুষ্ঠু।

সরিষাবাড়ী (জামালপুর ) প্রতিনিধি :

৩০ সেপ্টেম্বর, ২০২৫,  11:02 PM