ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

বিদেশী টি২০ লিগে খেলোয়াড়দের এনওসি বাতিল করেছে পিসিবি

#
news image

বিদেশের মাটিতে সব ধরনের টি২০ লিগে এ পর্যন্ত খেলোয়াড়দের দেয়া নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এক বিবৃতিতে পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সুমাইর আহমেদ সাইদ খেলোয়াড়দের বিষয়টি সম্পর্কে অবহিত করেছেন। বিবৃবিতে বলা হয়েছে, ‘পিসিবি চেয়ারম্যানের অনুমোদনক্রমে লীগ এবং দেশের বাইরের অন্যান্য টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের জন্য সমস্ত অনাপত্তিপত্র (এনওসি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হল।’

এই নিষেধাজ্ঞার বিষয়ে পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন কারণ উল্লেখ করা হয়নি।

গত রোববার দুবাই ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে পরাজয়ের মাত্র একদিনের মধ্যে পাকিস্তানী খেলোয়াড়রা বোর্ডের এই সিদ্ধান্তের মুখে পড়লো। এই স্থগিতাদেশ কতদিন বহাল থাকবে সে বিষয়টিও স্পষ্ট করেনি পিসিবি। 

এই সিদ্ধান্তের কারনে বিদেশি লিগে নিয়মিত খেলা পাকিস্তানী বেশ কিছু খেলোয়াড় বিপাকে পড়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদী। এই তিনজনসহ মোট সাত পাকিস্তানী ক্রিকেটারের ডিসেম্বরে বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার কথা ছিল। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে আইএলটি-টোয়েন্টির নিলামের জন্যও সংক্ষিপ্ত তালিকায় আছেন ১৮ জন পাকিস্তানী খেলোয়াড়। তাদের মধ্যে আছেন নাসিম শাহ, সাইম আইয়ুব ও ফখর জামানের মতো তারকারা।

বিবিএল’এ পাকিস্তানী সুপারস্টার ব্যাটার বাবর আজম সিডনি সিক্সার্স, শাহিন শাহ আফ্রিদী ব্রিসবেন হিট, মোহাম্মদ রিজওয়ান মেলবোর্ন রেনেগেডস, হারিস রউফ মেলবোর্ন স্টার্স, অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অল-রাউন্ডার হাসান খান মেলবোর্ন রেনেগেডস, লেগ স্পিনার শাদাব খান সিডনি থান্ডার ও ডান হাতি পেসার হাসান আলি এডিলেড স্ট্রাইকার্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।

অনলাইন ডেক্স :

৩০ সেপ্টেম্বর, ২০২৫,  11:25 PM