ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় বাজি জব্দ

#
news image

কুমিল্লার সদর দক্ষিণের রসুলপুর রেলওয়ে স্টেশনে টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

আজ বুধবার দুপুরে বিষয়টি জানান কুমিল্লা ব্যাটালিয়নের মিডিয়া এনসিও মো. মুকুল মিয়া।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধে কুমিল্লার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহানের উপস্থিতিতে ১০ বিজিবির এ্যাডজুটেন্ট এর নেতৃত্বে বিজিবি, জেলা পুলিশ ও রেলওয়ে পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করা হয়। 

নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনার অংশ হিসেবে মঙ্গলবার রাত ১০টার দিকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। এ সময় ৪ লাখ ৫৪ হাজার ৪০০ টি বিভিন্ন প্রকার বাজি মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। যার সর্বমোট বাজার মূল্য ১ কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত এসব বাজি পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লা প্রতিনিধি :

০২ অক্টোবর, ২০২৫,  12:15 AM