ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি ভর্তির সময়সীমা বাড়লো

#
news image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইন আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। 

পূর্বঘোষিত সময়সীমা অনুযায়ী আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর থাকলেও, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটিকে বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করেছে।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী প্রার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা নির্ধারিত পে-স্লিপ ডাউনলোড করে এমফিল প্রোগ্রামের জন্য ১৫০০ টাকা এবং পিএইচডি প্রোগ্রামের জন্য ২০০০ টাকা আবেদন ফি জমা দিতে পারবেন। 

অনলাইনে আবেদন ফরম পূরণ করে ৫ নভেম্বর পর্যন্ত তার প্রিন্ট কপি সংগ্রহ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত গবেষকদের জন্য গবেষণা কার্যক্রম ও কোর্সওয়ার্ক শুরু হবে আগামী বছরের ১ জানুয়ারি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন ফরম ও অন্যান্য নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.nu.ac.bd/admissions) এ পাওয়া যাবে।

গাজীপুর প্রতিনিধি :

০২ অক্টোবর, ২০২৫,  12:25 AM